মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
দেশজুড়ে
দশমিনায় ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতির পদ পরিবর্তন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৩২ পিএম আপডেট: ২০.০৮.২০২৬ ১২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতির পদ পরিবর্তন করে অ্যাডভোকেট সৈয়দ মো. আবু জাফর (রেজবী) কে অবশিষ্ট সময়ের জন্য সভাপতির দায়িত্ব দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

উপজেলার বহরমপুর ইউনিয়নে দক্ষিণ আদুমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতির পদে এ পরিবর্তন হয়।

জানা যায়, মাদ্রাসাটিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে মো. আইউব হোসেনের (রেজিস্ট্রার) অনুবলে, গত ১৬ জুলাই ২০২৫ থেকে ১৫ জুলাই ২০২৮ পর্যন্ত তিন বছরের জন্য ওই প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ মো. নেছার উদ্দিন মাওলানার আপন বড় ভাই এবং মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মাদ মহিউদ্দিনকে সভাপতি ও তার ছেলের সহধর্মিণী তাহমিনাকে শিক্ষক প্রতিনিধি করে ১৫ সদস্য বিশিষ্ট গর্ভনিং বডি গঠন করা হয়।

পরবর্তিতে গত রোববার (১৬ আগস্ট) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রফেসর ড. একে মুহা. নুরুল ইসলামের স্বাক্ষরিত পূর্বের আদেশের আদমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতি আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সৈয়দ মো. আবু জাফর (রেজবী) কে সভাপতি হিসাবে নতুন দায়িত্ব পালনের আদেশ প্রদান করা হয়।

স্থানীর সূত্রে জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ পূর্বের কমিটিতে সভাপতিসহ কয়েকজন নিজের আত্মীয় স্বজনকে অর্ন্তভূক্ত করেন যা এলাকার শিক্ষিত যুবসমাজ ও সচেতন ব্যক্তিরা মেনে নিতে পারেনি। তাদের ধারণা, মাদ্রাসাটি স্বচ্ছ ও পরিছন্নভাবে পরিচালনার জন্য নিরপেক্ষ পরিচালনা কমিটি দরকার। পূর্বের কমিটির মাধ্যমে মাদ্রাসাটির শিক্ষাব্যবস্থার এক বছরে বেহাল অবস্থা। 

সভাপতি যদি হয় অধ্যক্ষের আপন ভাই তা হলে মাদ্রাসার পরিচালনা কি হতে পারে। শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে আত্নীয়করণ কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠনের জন্য স্থানীয় যুব সমাজ, সচেতন ব্যক্তিরা সামজিক যোগাযোগমাধ্যমসহ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে আবু জাফর (রেজবী) কে সভাপতি দায়িত্ব দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

পূর্বের গভর্নিং বডির সভাপতি আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমাকে দক্ষিণ আদমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসায় সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি তিন বছরের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর মহোদয় অনুমোদন দিয়েছেন। আমাকে বাদ দিয়ে অবশিষ্ট সময়ের জন্য নতুন একজনকে সভাপতির দায়িত্ব দেওয়ার কথা শুনেছি। আমি বিষয়টি ক্লিয়ার না।’

বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি সৈয়দ মো. আবু জাফর (রেজবী) বলেন, ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর মহোদয় আমাকে যোগ্য মনে করে যে দায়িত্ব দিয়েছেন আমি ন্যায়-নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবো। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। এলাকার যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিদের আশা পূরণে মাদ্রাসার শিক্ষার মান-উন্নয়নে কাজ করবো।’

আদমপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দন বলেন, ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয় তিন বছরের জন্য মাদ্রাসা পরিচালনার জন্য গভর্নিং বডির কমিটি দিয়েছেন। কমিটির মেয়াদ এক বছর তিন মাস চলছে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম আগের কমিটির সভাপতিকে পরিবর্তন করে নতুন সভাপতি দিয়েছেন। আমার কাছে চিঠি আসেনি চিঠি আসলে তারপর নিশ্চিত হবো।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   সভাপতি   কামিল মাদরাসা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close