বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
ডামুড্যায় একদিনে কুকুরের কামড়ে ১৩ জন আহত
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় একদিনে কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পৌরসভার বিভিন্ন এলাকায় পথচারী ও স্থানীয়দের কামড় দেয় কুকুর। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন।

আহতদের মধ্যে রয়েছেন—ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (২২), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮), আবজাল (৩১) ও জীবন (২২)। তবে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

একদিনে কুকুরের কামড়ে এত মানুষ আহত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কুকুরটিকে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আহত জীবন বলেন, ‘আমি বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে হঠাৎ কুকুরটি এসে আমাকে কামড় দেয়। এলাকার লোকজন কুকুরটিকে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু ধরতে সক্ষম হয়নি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইশরাত জাহান ইশা বলেন, ‘আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে। যতক্ষণ প্রয়োজন, আমরা ভ্যাকসিন দিয়ে যাব।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  কুকুরের কামড়   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close