বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
গোপালপুরে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক
মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৫৫ পিএম
আটক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

আটক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমসহ ও তার এক সহযোগীকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকালে নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক রেজাউল করিম রেজা একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।

অভিযানের সময় তার সঙ্গে থাকা সহযোগী ও মোটরসাইকেলচালক গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে মনিরুজ্জামান মুন্নাকেও আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, আমি ছুটিতে আছি। আমি এখানে নতুন এসেছি, তাই তাকে চিনি না। তবে এটিইওর (সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) কাছ থেকে ঘটনাটি নিশ্চিত হয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close