বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      
দেশজুড়ে
টেকনাফে ২৫ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:২০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ চারজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৯ আগস্ট) রাতে টেকনাফের নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে পৃথক দুই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশকালে সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। 

অপরদিকে, রাত ৮টায় টেকনাফের শীলবুনিয়া পাড়ায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

সাব্বির আলম বলেন, ‘জব্দকৃত ইয়াবা, বোট ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   ইয়াবা   কোস্ট গার্ড   মাদক কারবারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close