বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      
দেশজুড়ে
ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:০৮ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ২:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে চিটাগাংরোড থেকে সোনারগাঁ পর্যন্ত মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা সড়কে টায়ার, বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে হত্যার প্রতিবাদ জানান। অবরোধের কারণে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হয়ে মারা যান বুলবুল আহমেদ (৩৫)। তিনি বন্দর থানার পশ্চিম শাখা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ বলেন, “২০২৪ সালের আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনায় তিনি মামলা করেছিলেন। ওই মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের কথিত নেতা শেখ সিফাতসহ কয়েকজনকে আসামি করা হয়। এরপর থেকেই তাদের সঙ্গে বুলবুলের বিরোধ চলছিল বলে দাবি করেন তিনি।”

বিক্ষোভকারীদের অভিযোগ, ওই বিরোধের জেরেই বুলবুলকে হামলা করে হত্যা করা হয়েছে। তারা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, “অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:   ইসলামী যুব আন্দোলন   অবরোধ   হত্যার প্রতিবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close