শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
আন্তর্জাতিক
নেপাল-চীনে বন্যায় প্রাণহানি ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:২৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেপাল ও চীনে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৫৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নেপালেই ৫৭৯ জনের মরদেহ মিলেছে। আর চীনের তিব্বতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে এখনো নিখোঁজ রয়েছে প্রায় ২৫০০ মানুষ।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ সব তথ্য জানা গেছে। 

ট্র্যাজেডির তৃতীয় দিনেও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীর ১৪ হাজারেরও বেশি সদস্য উদ্ধারকাজে যোগ দিয়েছেন। তারা এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৭৪২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

নেপালের ইতিহাসে এ বন্যা সবচেয়ে প্রাণঘাতী বিপর্যয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, একটি হিমবাহ ধসে বরফ ও কাদা-মাটির মিশ্রণ তৈরি হওয়া ঢলে এ বিপর্যয় নেমে আসে।

তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে যাওয়ার পর নেপাল পুলিশ শুক্রবার নতুন করে নিরাপত্তা ও জরুরি সতর্কতা জারি করেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশটির নিরাপত্তা বাহিনী, উদ্ধারকারী দল ও ত্রাণকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। প্রয়োজনে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

পাহাড়ধস ও ধ্বংসাবশেষ জমে সৃষ্ট একটি অস্থায়ী কৃত্রিম হ্রদের পানি উপচে পড়তে শুরু করায় তিব্বতের সীমান্ত এলাকায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছিল চীন কর্তৃপক্ষ। তবে পানি স্বাভাবিকভাবে বের হয়ে ঝুঁকি কমে আসায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধার তৎপরতা পুনরায় শুরু করা হয়েছে।

সূত্র: এনডিটিভি


আরও সংবাদ   বিষয়:  নেপাল-চীন   আকস্মিক   বন্যায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close