সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
রাজধানী
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
খোলা কাগজ অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক আয়েশা সিদ্দিকা।

নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

আহতরা হলেন—করপোরাল সিফাত ওরফে আবু সাঈদ, করপোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের। তাদের মধ্যে প্রথম তিনজন গুরুতর আহত এবং আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালনকালে তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে ছিলেন। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং চারজন আহত হন।

দুর্ঘটনার পরপরই নিহত ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শাহজালাল বিমানবন্দর   দুর্ঘটনা   বিমানবাহিনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close