সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      
আন্তর্জাতিক
অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানে যেতে হবে : পুতিনকে মোদির বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিপূর্ণ উদ্যোগের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘অন্তহীন যুদ্ধ’ পরিস্থিতি থেকে বিশ্বকে ‘যুদ্ধের অবসানের’ দিকে এগিয়ে যেতে হবে।

সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ কথা বলেন মোদি।

মোদি বলেন, “আমাদের ‘অন্তহীন যুদ্ধ’ পরিস্থিতি থেকে ‘যুদ্ধের অবসানের’ দিকে যেতে হবে। মানবতার প্রত্যাশা, এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক।”

ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা ইউক্রেনের বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা করি। সর্বশেষ বৈঠকেও আপনি (পুতিন) আমাকে পরিস্থিতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন। আপনারা জানেন, অচলাবস্থা নিরসনে ভারত সব শান্তিপূর্ণ পদ্ধতিকে সমর্থন করে।”

তিনি আরও বলেন, “সব সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে ভারত। মানবতার স্বার্থেই এটি প্রয়োজন।”

মোদির এবারের বক্তব্য কয়েক বছর আগে পুতিনের সঙ্গে বৈঠকে দেওয়া তার ‘এটি যুদ্ধের যুগ নয়’ মন্তব্যের কথাই স্মরণ করিয়ে দিয়েছে। ২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মোদির ওই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশের নেতৃত্বের সঙ্গে আলোচনায় ভারত শুরু থেকেই যুদ্ধের পরিবর্তে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে।

২০২২ সালের ওই বৈঠকে মোদি বলেছিলেন, “ভারত এই অঞ্চলে স্থায়ী শান্তির পক্ষে। আমাদের অবস্থান খুবই পরিষ্কার—এটি যুদ্ধের যুগ নয়। মানবতার জন্য যেসব চ্যালেঞ্জ হুমকি তৈরি করছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করার সময়। তাই ভারত কূটনীতি ও সংলাপে বিশ্বাস করে।”

নিজেদের ‘বুদ্ধের দেশ’ হিসেবে উল্লেখ করে মোদি সে সময় বলেছিলেন, সহমর্মিতা ভারতীয়দের অন্যতম পরিচয়। কোনো দেশে সংকট দেখা দিলে ভারত সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেয়। বুদ্ধের আদর্শে বিশ্বাসী ভারত যুদ্ধের পরিবর্তে শান্তির পক্ষে।

এবারও মানবতার প্রসঙ্গ তুলে ধরে মোদি বলেন, “যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়। তাই আমাদের শত্রুতা বন্ধের জন্য কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “গান্ধী ও বুদ্ধের দেশ ভারত একই বার্তা দেয়—শান্তির পথই পথ।”

পুতিনের সঙ্গে মোদির এবারের বৈঠক এমন এক সময়ে হলো, যখন আগামী সপ্তাহে নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্টের ভারত সফরের কথা রয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ভারত-রাশিয়া   ইউক্রেন যুদ্ধ   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close