সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      
বিনোদন
সাবিলা-রাজের নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ এএম আপডেট: ০১.০৯.২০২৬ ১১:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘বনলতা এক্সপ্রেস’খ্যাত জনপ্রিয় জুটি সাবিলা নূর ও শরিফুল রাজ আবারও জুটি বাঁধছেন নতুন সিনেমায়। রহস্য ও রোমাঞ্চে ঘেরা চলচ্চিত্রটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। সিনেমাটি ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

একটি রহস্যময় পোস্টের মাধ্যমে নতুন সিনেমার খবরটি জানান শরিফুল রাজ নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।’

‘কানাভুলা প্যারাডক্স’ নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। ‘বুড়িগঙ্গা টকিজ’-এর ব্যানারে নির্মিত হতে যাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন নির্মাতা ও প্রযোজক তানিম নূর। এটি তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় সিনেমা।

সিনেমাটির গল্প প্রচলিত রোমান্টিক ধারার বাইরে গিয়ে সময়ের জটিল সমীকরণ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে ঘিরে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এতে শরিফুল রাজ ও সাবিলা নূরকে একেবারেই ভিন্ন লুকে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজের রহস্যময় পোস্ট প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। নতুন জুটির পাশাপাশি ভিন্নধর্মী গল্প ও তরুণ নির্মাতাদের অভিষেক—সব মিলিয়ে ‘কানাভুলা প্যারাডক্স’ নিয়ে ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ঢাকাই সিনেমা   তানিম নূর   সাবিলা-রাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close