রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      
খেলাধুলা
মেসির বিদায়ে সহধর্মিনী আন্তোনেলার আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ পিএম আপডেট: ০১.০৯.২০২৬ ২:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় দল থেকে ফুটবল জাদুকর লিওনেল মেসির অবসরের ঘোষণায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পাশাপাশি আর্জেন্টিনা জুড়ে তৈরি হয়েছে অভূতপূর্ব আবেগঘন মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজয়ী এ অধিনায়কের বিদায়ী বার্তা পোস্ট করার পরপরই সতীর্থ, ভক্ত-সমর্থক এবং মা সেলিয়া কুচ্চিত্তিনির ভালোবাসার জোয়ারে ভেসেছেন তিনি। এ আবেগঘন মুহূর্তেই স্বামীর এমন ঐতিহাসিক পথচলার ইতি টানায় হৃদয় নিংড়ানো অনুভূতি প্রকাশ করে এক খোলা চিঠি লিখেছেন তার সহধর্মিনী আন্তোনেলা রোকুজ্জো।

লিওনেল মেসির অবসরের আবেগঘন মুহূর্তে সাধারণ অশ্রুপাত বা বিষাদ নয়, বরং আনন্দ ও প্রাপ্তির অনুভূতিতেই এ বিদায়কে গ্রহণ করেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে দীর্ঘ পথচলার নানাবিধ উত্থান-পতনের স্মৃতিচারণ করে অত্যন্ত ইতিবাচক মানসিকতায় স্বামীর এ ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তিকে সম্মান জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোকুজ্জোর বার্তার শুরুতে ছিল, ‘এভাবে এ অধ্যায় তোমাকে শেষ করতে দেখে কী যে গর্ব হচ্ছে। অনেক অনেক বছর, অনেক মুহূর্ত, কত আনন্দ এবং অনেক ধাক্কাও ছিল।’ 

তিনি বলেন, ‘আমি তোমাকে কষ্ট পেতে ও পড়ে যেতে দেখেছি, আবার উঠেও দাঁড়িয়েছ। আমি দেখেছি যখন কোনো কিছু তোমার অনুকূলে ছিল না তখনও তুমি হাল ছাড়নি এবং সবসময় আবার চেষ্টা করেছ। আমি যথেষ্ট ভাগ্যবতী ছিলাম যে, বহু বছর পর আমি তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখেছি এবং আমাদের জীবনের কিছু সুখের মুহূর্তের অভিজ্ঞতাও হয়েছে।’

মাঠের প্রতিটি ঐতিহাসিক জয় কিংবা যেকোনো কষ্টদায়ক পরাজয়—লিওনেল মেসির অর্জনের নেপথ্যে সবসময় ছায়ার মতো দাঁড়িয়ে ছিল তার পরিবার। প্রতিটি পদে পরিবারকে পাশে পাওয়া এ আর্জেন্টাইন মহাতারকার জীবনের সবচেয়ে বড় ভিত্তি ছিলেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি। সম্প্রতি বাবার প্রয়াণে জীবনে গভীর শূন্যতা তৈরি হলেও, বাবার কাছ থেকে শেখা আদর্শ ও অভিভাবকত্ব তিনি নিজের সন্তানদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন।

মেসির সহধর্মিনী লিখেছেন, ‘এ গল্পের এমন একটি বিষয় আছে, যেটা আমাকে নাড়া দেয়। আমাদের সন্তানরা এগুলো সরাসরি দেখে বড় হচ্ছে। তারা তাদের বাবাকে সে যা চেয়েছিল সেটার জন্য লড়াই করতে দেখেছে, কখনও হাল না ছাড়তে এবং শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখতে দেখেছে। তারপর তারা তাকে সবকিছু অর্জন করতে ও বিশ্বকাপ জিততে দেখল।’

রোকুজ্জোর বিশ্বাস, এখনও বুঝে উঠতে না পারলেও মাঠে মেসি কী অর্জন করেছেন, সেটার গুরুত্ব একদিন বুঝতে পারবে তার তিন সন্তান থিয়াগো, চিরো ও মাতেও। 

তিনি লিখেছেন, ‘হয়তো একদিন তারা সত্যিই বুঝতে পারবে এ গল্পের বিশালতা। আজ তারা তাদের বাবাকে নিয়ে শুধুই গর্বিত।’

মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত। তোমার পথচলার জন্য, তুমি যা জয় করেছ তার জন্য, সর্বোপরি এসব মুহূর্তের নেপথ্যে যে মানুষটা ছিল তার জন্য। তোমার সঙ্গে থেকে এ সব অভিজ্ঞতা অর্জন করা কী যে সৌভাগ্যের ব্যাপার। আমরা তোমাকে সীমাহীন ভালোবাসি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেসি   আর্জেন্টিনা   বিদায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close