মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      বিএনপিতে উপেক্ষিত ত্যাগীরা      
প্রিয় ক্যাম্পাস
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইবি জিয়া পরিষদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। 

বার্তায় বলা হয়, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের ওপর ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ ৯ বছরের সংগ্রাম শেষে ১৯৯০ সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করে। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও দলটি সফলভাবে দেশ পরিচালনা করে।

পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন, দমন-পীড়ন এবং তৎকালীন সরকারের অন্যায়ের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ সংগ্রাম চালিয়ে যায়। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক দিকনির্দেশনায় নেতাকর্মীদের অসামান্য অবদান ছিল। বিপ্লব-পরবর্তী ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি পূর্ণ সমর্থন জানায়। 

পরবর্তী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দলের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নতুন সরকার গঠন করে এবং দেশ পুনর্গঠনের কাজ শুরু করে।

ইবি জিয়া পরিষদের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বার্তায় জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক গণতন্ত্র, দেশপ্রেম, সংগ্রাম, সাফল্য আর আধিপত্যবাদ বিরোধী ঐতিহ্যের এই দীর্ঘ পথ চলায় তারেক রহমানসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও দেশের আপামর জনসাধারণকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   প্রতিষ্ঠাবার্ষিকী   ইবি   জিয়া পরিষদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close