বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      
শিক্ষা
একাদশে ভর্তি শুরু, আবেদন করবেন যেভাবে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে আজ বুধবার (২ সেপ্টেম্বর)। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি ২২০ টাকা।

শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী নির্বাচন করা হবে।

যেভাবে আবেদন করবেন

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীকে নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করার পর পছন্দের কলেজ নির্বাচন করতে হবে।

একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের পছন্দক্রম দিতে পারবেন। এরপর নির্ধারিত ২২০ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে।

ফল প্রকাশ ও ভর্তি

আবেদন শেষে নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর কলেজে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

পছন্দক্রম দেওয়ার ক্ষেত্রে সতর্কতা

কলেজ নির্বাচনের সময় শিক্ষার্থীদের নিজের ফলাফল, পছন্দের বিষয়, কলেজের অবস্থান ও ভর্তির সম্ভাবনা বিবেচনা করে পছন্দক্রম দেওয়া উচিত। কারণ নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  একাদশে ভর্তি   আবেদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close