বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      
দেশজুড়ে
ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলায় রায়ে খালাস পেলেন তিন সাংবাদিক
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ এএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৩:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় দীর্ঘ ৩৯২ দিনের আইনি লড়াই শেষে খালাস পেয়েছেন তিন সাংবাদিক।

বুধবার (২ সেপ্টেম্বর) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মুরশেদ মাহমুদ খাঁন মামলাটি নিষ্পত্তি করে তিন সাংবাদিককে খালাস দেন।

খালাসপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—দৈনিক আমার সময়ের সাংবাদিক মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক ইয়াছির আরাফাত রুবেল এবং দৈনিক খোলা কাগজের ফেনী জেলা প্রতিনিধি মো. আব্দুর রহিম।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ আগস্টের একটি ঘটনাকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল মামুন প্রকাশ সিদ্দিক ওরফে আল মামুন ফেনী সদর আমলি আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মামলায় ফেনীর ওই তিন সাংবাদিককে আসামি করা হয়।

মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট, মন্তব্য ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছিল।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বুধবার নির্ধারিত দিনে আদালত মামলাটি নিষ্পত্তি করে তিন সাংবাদিককে খালাস দেন।

রায়ের পর সাংবাদিকরা সন্তোষ প্রকাশ করে বলেন, “দেশের প্রচলিত আইনের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে। দেশে আইনের শাসন রয়েছে বলেই বিজ্ঞ আদালত তাদের প্রতি ন্যায়বিচার করেছেন।”

সাংবাদিকদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এস. এম. নাজমুল হক (মিনহাজ) খোলা কাগজকে বলেন, “বাদী মিথ্যা তথ্য দিয়ে ফেনীর তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। বুধবার নির্ধারিত দিনে বাদীর উপস্থিতিতে আদালত মামলাটি নিষ্পত্তি করেন।”

তিনি আরও বলেন, “মিথ্যা মামলা দায়ের করে তিন সাংবাদিকের মানহানি ও দীর্ঘদিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির বিষয়টি আদালতের সামনে তুলে ধরা হয়েছে। মামলাটি মিথ্যা তথ্যের ভিত্তিতে করা হয়েছিল—এমন বিষয় আদালতের কাছে তুলে ধরতে সক্ষম হওয়ায় বিচারক মামলাটি খারিজ করে তিন সাংবাদিককে খালাস দেন।”

দীর্ঘ ৩৯২ দিনের আইনি প্রক্রিয়া শেষে তিন সাংবাদিকের খালাসের মধ্য দিয়ে মামলাটির নিষ্পত্তি হলো।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ফেনী   সাংবাদিকদের বিরুদ্ধে মামলা   আদালত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close