বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে ভারত      নানামুখী সংকটে বাড়ছে অসন্তোষ      আসিফ মাহমুদসহ চারজনের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক      প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বাংলাদেশই ঠিক করবে : চিফ হুইপ      নেপালের দুর্যোগে মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের      ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত      আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু      
জাতীয়
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ এএম আপডেট: ০৩.০৯.২০২৬ ১০:১২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের এই দিনে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর পিজি হাসপাতাল থেকে জামিনে মুক্তি পান তিনি। 

কারামুক্তির আট দিন পর, ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হয় তার ৬ হাজার ৩১৪ দিনের প্রবাসজীবন।

২০০৭ সালের ৭ মার্চ রাজধানীর ক্যান্টনমেন্টের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে কারাগারে রাখা হয়। কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করে আসছে বিএনপি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য পিজি হাসপাতালে নেওয়া হয়।

২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিকেলে হাসপাতাল থেকে জামিনে মুক্তি পান তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। এ সময় হাসপাতালের বাইরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমে।

বিএনপির নেতাকর্মীদের কাছে দিনটি তারেক রহমানের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। দলটির নেতাদের অভিযোগ, কারাবন্দি অবস্থায় তারেক রহমানকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করা হয়েছিল।

তাদের দাবি, নির্যাতনের কারণে তার মেরুদণ্ডে গুরুতর সমস্যা দেখা দেয়। কারামুক্তির পরও তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে।

২০০৮ সালের ৩ সেপ্টেম্বর কারামুক্তির আট দিন পর ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি লন্ডনে অবস্থান করেন।

দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে তার ৬ হাজার ৩১৪ দিনের প্রবাসজীবনের অবসান ঘটে।

দলীয় সূত্র জানিয়েছে, প্রতিবছরই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমানের কারামুক্তির দিনটি স্মরণ করেন বিএনপির নেতাকর্মীরা। তাদের কাছে ৩ সেপ্টেম্বর তার রাজনৈতিক জীবনের একটি তাৎপর্যপূর্ণ দিন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   কারামুক্তি দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close