বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      
জাতীয়
স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন
কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৩ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ১:১২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কম্বোডিয়ার বিভিন্ন প্রতারণামূলক সাইবার স্ক্যাম কম্পাউন্ডে আটকে থাকা ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। 
 
বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের ‘টিজি-৩২১’ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা।

ফেরত আসা ভুক্তভোগীদের মধ্যে পাঁচজন মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও মামলা করার ইচ্ছা প্রকাশ করেছেন। 

তাদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত একশ্রেণির সক্রিয় বাংলাদেশি পাচারকারী দেশে ফেরার পথে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন, চাপ প্রয়োগ করেছেন এবং দেশে ফেরার প্রক্রিয়া ঠেকানোর চেষ্টা করেছেন।

ভুক্তভোগীরা জানান, কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে তাদের জোরপূর্বক আটকে রাখা হতো। পরে অনৈতিক ও প্রতারণামূলক সাইবার কর্মকাণ্ডে যুক্ত হতে বাধ্য করা হতো। এসব কর্মকাণ্ডে রাজি না হলে তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলেও অভিযোগ করেন তারা।

দেশে ফেরার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া নাগরিকদের নিরাপত্তা, মানসিক পুনর্বাসন ও প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের অভিযোগ যাচাই করে মানবপাচার ও সাইবার প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্ক্যাম কম্পাউন্ড   জিম্মি   নির্যাতন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close