বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      তিন বছরে ৪০০’-এর বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে : বাণিজ্যমন্ত্রী      বিচারবহির্ভূত খুন ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ      ২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী      আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা      হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা করবে দুদক      সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই নিজেদের বাংলাদেশি মনে করি : প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুই এবং সিলেট বিভাগের একজন মারা গেছে। এই সময়ে ৮০ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেমর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, ‘স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন। হামের উপসর্গ নিয়ে ৮৮৭ জন প্রাণ হারিয়েছে।’

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫২ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ‘বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ৯৬৪ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৭৭ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩০৬ জন, রাজশাহীতে ১৫, সিলেটে ১৩৪, চট্টগ্রামে ২৬১, বরিশালে ১১৬, ময়মনসিংহে ৫২, খুলনায় ৮৫, রংপুরে ৮ জন।

সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। তাদের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন হাসপাতাল ছেড়েছে।

দেশে হামে উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হামের উপসর্গে মৃত্যু   হাম পরিস্থিতি বাংলাদেশ   স্বাস্থ্য অধিদপ্তর   হাম রোগী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close