বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
জাতীয়
ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন নাসের রহমান
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম
এম. নাসের রহমান

এম. নাসের রহমান

জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই স্থায়ী কমিটির নেতৃত্বের দায়িত্ব পাওয়ায় তার সংসদীয় ভূমিকা আরও বিস্তৃত হলো।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। 

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদে প্রস্তাবটি গৃহীত হলে এম. নাসের রহমানকে কমিটির সভাপতি মনোনীত করা হয়।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত এই কমিটির আওতায় ভূমি ব্যবস্থাপনা, ভূমি রেকর্ড ও জরিপ, খাসজমি, ভূমি অধিগ্রহণ, ভূমি-সংক্রান্ত নীতি ও প্রশাসনিক কার্যক্রমসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনার সুযোগ রয়েছে।

দেশের সাধারণ মানুষের সঙ্গে ভূমি-সংক্রান্ত নানা বিষয় সরাসরি সম্পৃক্ত। ভূমি রেকর্ড ও নামজারি, খাসজমি, ভূমি অধিগ্রহণ, ভূমি বিরোধ এবং ভূমিসেবা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ও জটিলতা রয়েছে। ফলে এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম ও নেতৃত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় নাসের রহমান এখন জাতীয় পর্যায়ে ভূমি-সংক্রান্ত নীতি ও প্রশাসনিক কার্যক্রমের সংসদীয় পর্যালোচনায় নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন। তার নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের জবাবদিহি, স্বচ্ছতা ও সাধারণ মানুষের জন্য কার্যকর ভূমিসেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এদিকে নাসের রহমান ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।

বুধবার কমিটি গঠনের পর জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত বার্তায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এম. নাসের রহমান নির্বাচিত হওয়া মৌলভীবাজারবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। তার এ অর্জনে জেলা বিএনপি আনন্দিত ও গর্বিত।’

নাসের রহমান অর্পিত দায়িত্ব নিষ্ঠা, দক্ষতা ও দূরদর্শিতার সঙ্গে পালন করে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে জেলা বিএনপি।

অভিনন্দনপত্রে তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি   সভাপতি নাসের রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close