বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
রাজনীতি
বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালুর দাবি সাইফুল হকের
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম
সাইফুল হক

সাইফুল হক

শ্রমিকদের অনাহারে রেখে উৎপাদনশীলতা বাড়বে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

তিনি বলেছেন, ‘মজুরি নির্ধারণ পর্যন্ত গার্মেন্টসসহ বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য জরুরি ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করতে হবে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় সাইফুল হক এসব কথা বলেন।

সভায় সাইফুল হক আরও বলেন, ‘এই দুর্মূল্যের বাজারে শ্রমিক ও শ্রমিক পরিবারের জীবন কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকেরা মারাত্মক দুর্দশায় নিপতিত হয়েছে। বিদ্যমান মজুরি দিয়ে শ্রমিক পরিবারের মাসের ১৫-২০ দিন চলাই কঠিন।’

তিনি দ্রুত শ্রমিকদের জন্য নতুন ন্যায্য মজুরি নির্ধারণে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সাইফুল হক শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারিচালিত রিকশা সম্পর্কে অতিউৎসাহী হয়ে হটকারী কোনো সিদ্ধান্ত না নিতে সরকার ও সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন। 

তিনি সড়কে বিদ্যমান নৈরাজ্য বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনায় বসতেও সরকার ও সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানান।

সাইফুল হক বলেন, ‘শ্রমজীবীদের মানবিক জীবন নিশ্চিত না হলে শিল্পখাতে প্রত্যাশিত উৎপাদন যেমন বাড়বে না, তেমনি শিল্পাঞ্চলে স্থিতিশীলতাও নিশ্চিত হবে না।’

‘স্বল্প সময়ের মধ্যে শিল্পাঞ্চলে গ্যাস-বিদ্যুতের সরবরাহ পরিস্থিতির উন্নতি না ঘটলে নতুন নতুন কারখানা বন্ধ হবে, বেকার হবে হাজার হাজার শ্রমিক।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক মজুরি   মহার্ঘ ভাতা   সাইফুল হক   শ্রমিক উৎপাদনশীলতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close