শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, হতাহত বহু      এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : শফিকুর রহমান      ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার শঙ্কা      আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নারী-পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার      নেপালের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই      
রাজধানী
খালি প্লটে অপরাধীদের আশ্রয় না দেওয়ার আহ্বান র‌্যাবের
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে স্থানীয় সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে ‘টাউন হল মিটিং’ করেছে র‌্যাব-২।

শনিবার (৫ সেপ্টেম্বর) র‌্যাব-২ অধিনায়কের কার্যালয়ে সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন হাউজিং সোসাইটির ১৩ জন প্রতিনিধি এবং র‌্যাব-২’-এর কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় খালি প্লটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভাড়াটিয়া যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। 

র‌্যাব জানায়, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় প্লট মালিকরা খালি জায়গা ভাড়া দিয়ে থাকেন। এসব প্লটে অনেক সময় ছাপড়া ঘর তুলে শ্রমজীবীদের ভাড়া দেওয়া হয়। যাচাই-বাছাই ছাড়া ভাড়া দেওয়ার সুযোগ নিয়ে অপরাধীরা শ্রমজীবীর পরিচয়ের আড়ালে সেখানে আশ্রয় নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং মাদকের বিস্তার ঘটাচ্ছে।

র‌্যাব-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার বলেন, ‘কোনো প্লটে অননুমোদিতভাবে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে কিংবা সেখানে অবৈধ কোনো পণ্য মজুত করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি প্লট বা ফ্ল্যাট মালিকের দায়ও তৈরি হতে পারে।’ 

প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই এবং ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা অনুসরণ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত হাউজিং সোসাইটির প্রতিনিধিরা র‌্যাবের আহ্বানের সঙ্গে একমত পোষণ করে অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় র‌্যাব-২ জানায়, অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য জানাতে তাদের হটলাইন রয়েছে সেখানে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এ আইনশৃঙ্খলা বাহিনীটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-২।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  র‌্যাব-২   রাজধানী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close