শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
জাতীয়
মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না : বিমানমন্ত্রী
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন,  ‘দেওয়ানগঞ্জ উপজেলা থেকে মাদক একেবারে নির্মূল করতে হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে হবে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পর্যটন মন্ত্রী আরও বলেন, ‘মাদক নির্মূল করা না গেলে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব নয়। সুস্থ সমাজ গড়ে তুলতে না পারলে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব নয়। তাই মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এ সময় তিনি মাদকবিরোধী অভিযানে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন।

সভায় দেওয়ানগঞ্জ উপজেলার দীর্ঘদিনের দাবি বাস টার্মিনাল নির্মাণের বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের উন্নয়নে তিনি কাজ করে যাবেন।’

জানা যায়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের সফরে নিজ সংসদীয় আসন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) এলাকায় আসেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সফরের প্রথম দিন দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন। দ্বিতীয় দিন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন।

পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় এটিই ছিল তার প্রথম সফর। ফলে স্থানীয় জনগণের মধ্যে এ সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশে দেওয়ানগঞ্জ ত্যাগ করেন।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  বেসামরিক বিমান পরিবহন   পর্যটন মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close