সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
দেশজুড়ে
আলফাডাঙ্গায় পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও জাতীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে, অন্যথায় রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মিছিল চলাকালেও নেতাকর্মীরা পােটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

​কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব উপস্থিত ছিলেন।

​এ ছাড়া অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ প্রমুখ নেতাকর্মী অংশ নেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আলফাডাঙ্গা   পাটওয়ারী   বিএনপির   বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close