মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার দুই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম আপডেট: ০৮.০৯.২০২৬ ১২:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের গাছা উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদ হত্যা ঘটনায় দায়ের করা মামলায় মো. নাছির উদ্দিন (৩২) ও মো. সুজন মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি খোলা কাগজকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম।

গ্রেপ্তার নাছির উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওলাবাড়ী ইউনিয়নের চৈটট এলাকায়। তিনি ঘাটাইলের সন্ধানপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অন্য আসামি সুজন মিয়ার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকায়।

পুলিশের দাবি, আবুল কালাম আজাদকে গলা কেটে হত্যা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পরে আদালতে উপস্থাপন করা হলে দুজনই স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

উপ- পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, “গত ২৩ আগস্ট রাতে গাছা থানার স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ২৪ আগস্ট গাছা থানায় মামলা দায়ের করা হয়।”

তিনি জানান, ৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের ঘাটাইল থেকে নাছির উদ্দিনকে এবং মধুপুর থেকে সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ৭ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এ ঘটনায় ১৭টি রুপার আংটি ও একটি স্মার্টফোনসহ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   স্বর্ণ ব্যবসায়ী হত্যা   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close