মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে আর্নিকা-হাবিবুল
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আর্নিকা আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ হাবিবুল বাশার মনোনীত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি নবি হাসান অলিপ ও সাধারণ সম্পাদক কাবির আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

কমিটিতে সহসভাপতি পদে ফাইরুজ মুত্তাকি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফারহান রহমান নাইস, সাংগঠনিক সম্পাদক (ডিবেট ডেভেলপমেন্ট) পদে শিহাব আল মুস্তাকিম, সাংগঠনিক সম্পাদক (প্রশাসনিক) পদে মেহেদী হাসান সাকিব, প্রচার সম্পাদক পদে তাসমিয়াহ এবং দপ্তর সম্পাদক পদে এম এম আর এস শিবলীকে মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আর্নিকা আক্তার বলেন, “এই দায়িত্ব তার জন্য সম্মানের পাশাপাশি গুরুত্বপূর্ণ অঙ্গীকারেরও।” ডিবেটিং সোসাইটির চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত, গঠনমূলক ও গতিশীল করার লক্ষ্যে কাজ করতে চান তিনি।

তিনি বলেন, “যুক্তিবোধ, মুক্তচিন্তা ও নেতৃত্বের বিকাশে একটি সুন্দর ও কার্যকর বিতর্কচর্চার পরিবেশ তৈরি করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটিকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল বাশার বলেন, “ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ হাবিপ্রবির প্রাচীনতম সংগঠনগুলোর একটি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিতার্কিকদের বিতর্কচর্চা ও বিতর্কের উন্নয়নে কাজ করে আসছে।”

তিনি বলেন, আগামী এক বছর হাবিপ্রবিতে বিতর্কচর্চার প্রসার ও উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য তিনি বদ্ধপরিকর।



আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি ডিবেটিং সোসাইটি   নতুন নেতৃত্ব  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close