মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ      সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার      দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট: ডা. জাহেদ      অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ধিক্কার      
দেশজুড়ে
উখিয়ায় পুলিশের অভিযানে এক মাসে গ্রেপ্তার ১৭১
​উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অপরাধের সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়ে সীমান্ত জনপদ উখিয়ায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। ‘মাদক নয়, সুন্দর ভবিষ্যৎ চাই’— এ অঙ্গীকারকে পাথেয় করে মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত আগস্ট মাসজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে অনন্য সাফল্য অর্জন করেছে উখিয়া থানা পুলিশ। ধারাবাহিক এ অভিযানে হত্যা মামলার আসামি, চিহ্নিত সাজাপ্রাপ্ত অপরাধী ও মাদক ব্যবসায়ীসহ মোট- ১৭১ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, উখিয়াকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে মাসজুড়ে পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছেন (যার মধ্যে জিআর মামলার ৩৪ জন এবং সিআর মামলার ৩৯ জন)। এ ছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, মাদক কারবারি ১৫ জন, চোর ৮ জন, নারী ও শিশু নির্যাতন মামলার ১০ জন, অস্ত্র মামলার ৪ জন, হত্যা মামলার ১ জন এবং পুরাতন বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

​অপরাধ দমনের পাশাপাশি বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকের চালান ভেস্তে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাসব্যাপী অভিযানে জব্দ করা হয় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২ হাজার পিস ইনজেকশন এবং ৪১ লিটার দেশীয় তৈরি চোলাইমদ। অন্যদিকে বিভিন্ন অপরাধী চক্রের জিম্মিদশা থেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে অপহৃত ছয়জন ভিকটিমকে।

এমন ​অভিযানের বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ‘উখিয়াকে শতভাগ অপরাধ ও মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, তার ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমাদের অবস্থান জিরো টলারেন্স।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী দিন-রাত মাঠে কাজ করে যাচ্ছে। একটি নিরাপদ ও সুন্দর উখিয়া গঠনে পুলিশের একা কাজ করা সম্ভব নয়, এজন্য দরকার স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ। আপনারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   পুলিশের অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close