মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
রাজনীতি
রাজনৈতিক পরিচয় না দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন : সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দুর্বৃত্ত, সন্ত্রাসী ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের মানুষের ভরসার জায়গা বিপর্যস্ত হবে।’ 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা রেস্টুরেন্ট অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কর্মীসভায় সাইফুল হক এসব কথা বলেন।

সভায় সাইফুল হক আরও বলেন, ‘মাত্র সাত মাসের মধ্যে বিএনপি সরকারকে ঘিরে মানুষের হিমালয় সমান প্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে, সরকারকে তা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে।’

তিনি বলেন, ‘দ্রুত জ্বালানি সংকট সহনীয় মাত্রায় না এলে সরকারের ভালো অর্জন নষ্ট হয়ে যাবে।’

সাইফুল হক বলেন, ‘নির্বাচিত সরকার দায়িত্ব দেওয়ার পর দেশের গণতান্ত্রিক উত্তরণের যে সম্ভাবনা তৈরি হয়েছে, প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে তাকে কাজে লাগাতে হবে।’

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকারকে বিশেষ কোনো দিকে ঝুঁকে না পড়ার আহ্বান জানান সাইফুল হক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাইফুল হক   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি   অপরাধ দমন   জ্বালানি সংকট  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close