সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে সাংবাদিকের ভাড়া বাসায় চুরি, টাকা-অলংকার লুট
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিকের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘরের প্রধান দরজার সিটকানি ভেঙ্গে চোর ঘরে প্রবশে করে। পরে ওয়ারড্রব, আলমিরা, ড্রেসিন টেবিলের ড্রয়ার ভেংগে নগদ এক লাখ ৭৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ ও ৬ ভরি রূপার অলংকার লুটে নেয়। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের হাজীবাগ এলাকায় টাকশালের উত্তর পাশের সীমানা প্রাচীরে প্রবাসী মকবুল হোসেনের বাড়ীর দ্বিতীয় তলায় এ চুরি সংগঠিত হয়।

ভুক্তভোগী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, প্রবাসী মকবুল হোসেনের বাড়ীর দ্বিতীয় তলায় একটি ইউনিটে ভাড়া বাসায় থাকেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এবং ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনর গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঘরে তালা লাগিয়ে তার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যায়। স্কুল ছুটির পর ১১টার দিকে বাসায় এসে প্রধান দরজার সিটকানি ভাঙ্গা দেখতে পান। পরে বেড রুমে থাকা ওয়ারড্রব ও ড্রেসিন টেবিল এবং ছেলের ঘরে থাকা আলমিরার কাপড়চোপর ফ্লোরে এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় ওয়ারড্রবের ড্রয়ার এবং আলমিরার দরজা খোলা অবস্থায় ছিল। চোর ঘরে প্রবেশ করে ড্রয়ার ও আলমিরার দরজা ভেঙ্গে নগদ টাকা এক লাখ ৭৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ ও ৬ ভরি রূপার অলংকার লুটে নেয়।

এ ঘটনার খবর পেয়ে দুপুরে জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) সোয়েব মোহাম্মদ বলেন, ‘পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) শাকিল আহমেদ বলেন, ‘ইতোমধ্যে পুলিশ চুরির ঘটনা নিয়ে কাজ শুরু করেছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   সাংবাদিক   ভাড়া বাসা   চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close