বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে নাকাল গ্রাহক, বিব্রত সরকার      জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্মারক ইস্যুর তারিখ ৩ সেপ্টেম্বর থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত এডহক কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত মো. তামজিদ রহমানকে সভাপতি করা হয়েছে। অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত আবুল কালাম। এছাড়া শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিল্পী রানী দাশকে দায়িত্ব দেওয়া হয়েছে। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৫(২) অনুযায়ী এডহক কমিটি একটি পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এ কমিটি কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  এডহক কমিটি   আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close