মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
দেশজুড়ে
মিঠামইনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জয়ন্ত নম মন্ডল (৭) ও হাফিজা আক্তার (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—দক্ষিণ গোপদিঘী এলাকার জুয়েল মন্ডলের ছেলে জয়ন্ত নম মন্ডল এবং একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে হাফিজা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে গোসল করতে নামে জয়ন্ত নম মন্ডল ও হাফিজা আক্তার। গোসলের একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জয়ন্ত নম মন্ডলের দাদা আনন্দ মন্ডল পুকুরের পানিতে প্রথমে হাফিজা আক্তারকে ভাসতে দেখতে পান। পরে কিছু দূরে জয়ন্ত নম মন্ডলকেও পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার কর করে তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দক্ষিণ গোপদিঘী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মিঠামইন   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close