বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রোক      ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, হাইকোর্টে রিট খারিজ      অবৈধ ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, একাত্ম ১১ দেশ      চেকের টাকা পরিশোধ ও আপস হলে কারাদণ্ড বহাল রাখা সমীচীন নয় : হাইকোর্ট      বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে নাকাল গ্রাহক, বিব্রত সরকার      
দেশজুড়ে
পাকুন্দিয়ায় সড়কের পাশে বাস উল্টে আহত ৩
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে তিন নারী যাত্রী আহত হয়েছেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহাদিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—আকসা (৬), জুহি (১০) ও সাথী (৩৫)। তারা সবাই একই বাসের যাত্রী এবং তাদের বাড়ি নীলফামারী জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাহাদিয়া ঈদগাহের সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বাসের ভেতরে আটকে পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে আহত তিন নারী যাত্রীকে চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারানোর পর সড়কের পাশে উল্টে পড়ায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পাকুন্দিয়া   সড়ক দুর্ঘটনা   আহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close