রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত পাঁচজন, মাদক মামলায় পাঁচজন এবং অন্যান্য মামলায় সাতজন রয়েছেন।
আরএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল পৃথক সময়ে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের পাশাপাশি মাদকসংক্রান্ত মামলার আসামি ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
এর আগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা, ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাব্বী (২৭) নামে বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেকে/সাশ