বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
সোনাগাজীতে মাদক বিক্রির অভিযোগে যুবককে গণধোলাই
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম আপডেট: ০৯.০৯.২০২৬ ৫:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোরবাজার এলাকায় মাদক বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাদক বিক্রির অভিযোগে শাহ আলম সুমন (৪১) নামে যুবককে স্থানীয়রা গণধোলাই দেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোরবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শাহ আলম সুমন আমিরাবাদ ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত রুহুল আমীন ছুট্টির ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি হাজীপুর গ্রাম ও ভোরবাজারের আশপাশের এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্র জানায়, ৯ সেপ্টেম্বর ভোরে গাঁজা নিয়ে ভোরবাজার এলাকায় গেলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়ার চেষ্টা করা হলে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের আরও অভিযোগ, মাদক সেবন ও বিক্রির পাশাপাশি সুমন বিভিন্ন অপকর্মে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকদের নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য ও পোস্ট করেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের পরও সুমন কৌশলে মাদক বিক্রি করে আসছিলেন বলে তাদের অভিযোগ। তার মাদক ব্যবসার বিষয়ে বিট পুলিশের কাছে অভিযোগ দেওয়ার পর পুলিশ তাকে ধরতে কয়েক দফা চেষ্টা করেছে বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম খোলা কাগজকে বলেন, “মাদক বিক্রির বিষয়কে কেন্দ্র করে ভোরবাজার এলাকায় মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   মাদক বিক্রি   গণধোলাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close