বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
কক্সবাজারে সাড়ে ১৪ লাখ ইয়াবা জব্দ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম আপডেট: ০৯.০৯.২০২৬ ৬:০১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবাসহ বড় ধরনের চোরাচালান ব্যর্থ করে দেওয়া হয়েছে। অভিযানে সীমান্ত এলাকা থেকে অন্তত সাড়ে ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবির সদস্যরা।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে পারে খবর পেয়ে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) হ্নীলা সীমান্ত আউটপোস্টের (বিওপি) বিশেষ টহল দল টেকনাফ-উখিয়া সীমান্তবর্তী মৌলভীবাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

গতকাল( ৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে তিন মাদক চোরাকারবারিকে বস্তা কাঁধে নিয়ে সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবি টহল দল। বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তাগুলো ফেলে রাতের আঁধারে এবং সীমান্তসংলগ্ন পাহাড়ি এলাকার সুবিধা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছুড়লেও চোরাকারবারিরা মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়।

​পরবর্তী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় পাওয়া তিনটি বড় প্লাস্টিকের বস্তা উদ্ধার করেন। বস্তায় মোট সাড়ে ১৪ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক ও যে কোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে সীমান্তজুড়ে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া এবং ধ্বংস করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   ইয়াবা   জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close