বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রোক      ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, হাইকোর্টে রিট খারিজ      
দেশজুড়ে
বোয়ালমারীতে মরা মুরগি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও জীবন্ত মুরগির বদলে ক্রেতাকে তা দেওয়ার চেষ্টার অভিযোগে পোল্ট্রি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী পৌর মাছবাজার সংলগ্ন স্বর্ণকারপট্টি সড়কের পোল্ট্রি মুরগির মার্কেটে এ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান।

জানা যায়, মেসার্স আলামিন পোল্ট্রি হাউস নামের দোকানে মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। এক নারী ক্রেতা তিনটি মুরগি কেনার পর সেগুলো ড্রেসিং করতে দিলে দোকানের কর্মীরা জীবন্ত মুরগির পরিবর্তে আগে থেকে সংরক্ষণ করে রাখা মরা মুরগিটি জবাই করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় দোকানের সংস্কার কাজে নিয়োজিত এক কাঠমিস্ত্রি বিষয়টি দেখে ফেলেন।

পরে বিষয়টি জরুরি সেবা ৯৯৯ ফোন করলে বোয়ালমারী থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে অবিহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। এসময় আদালতে উপস্থিত দুজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়।  

সংশ্লিষ্টরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে আদালত এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ২৪(১) ধারায় প্রতিষ্ঠানটির মালিক রবিউল মোল্যাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে জরিমানার পাশাপাশি দোকান সিলগালা করে দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল মোল্যা ও তার ছেলে বাপ্পি মোল্যা শিরগ্রামের একটি পোল্ট্রি খামার থেকে কম দামে অসুস্থ মুরগি কিনে এনে বিক্রি করে। মাঝে মাঝেই এ ধরনের কাজ করে থাকে তারা।

এসএম রকিবুল হাসান বলেন, ‘একজন ক্রেতাকে জীবিত মুরগি জবাই করে তার পরিবর্তে মৃত মুরগি দেওয়ার চেষ্টা করা হয়। দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে বিক্রেতা নিজের দোষ স্বীকার করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বোয়ালমারী   মরা মুরগি বিক্রি   ব্যবসায়ী   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close