বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
প্রিয় ক্যাম্পাস
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ষষ্ঠ ভাইস-চ্যান্সেলরকে উষ্ণ অভ্যর্থনা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ষষ্ঠ ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী, এনপিপি, এনডিসি, পিএসসি। দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

হ্যান্ডিং-টেকিং ওভার অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিদায়ী ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনবিপি, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মো. নিয়ামত এলাহীর কাছে হস্তান্তর করেন।

নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ২০২৫ সালের ৬ মে থেকে নৌসদর দপ্তর, ঢাকায় সহকারী নৌপ্রধান (ম্যাটারিয়েল) হিসেবে দায়িত্ব পালন করেন। নৌ-অস্ত্র, নৌ-ইলেকট্রনিক্স এবং মেরিন ইলেকট্রিক্যাল সিস্টেম বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে।

মো. নিয়ামত এলাহী তার বর্ণাঢ্য কর্মজীবনে ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (আইএসএসবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এবং আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও সামুদ্রিক জ্ঞানচর্চাকে আরও এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি   ভাইস-চ্যান্সেলর   অভ্যর্থনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close