বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
অর্থনীতি
গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত মোট ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে প্রতি মাসে দুই কার্গো করে এসব এলএনজি আমদানি করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এর নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

এর আগে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কেনার প্রস্তাব করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

যেখানে মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণের জন্য টোটাল এনার্জিসের কাছ থেকে বিপুল এ এলএনজি কেনার প্রস্তাব করা হয়। এ প্রস্তাবের আওতায় আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে অক্টোবর, ২০২৬ থেকে জুন, ২০২৭ পর্যন্ত প্রতি মাসে ২ কার্গো করে মোট ১৮ কার্গো এলএনজি বা প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে আরও অতিরিক্ত কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব করা হয়।

সভায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়াস্ট-টু-এনার্জি) উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব উত্থাপন করা হয়। মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গ্যাস   চাহিদা   কার্গো   এলএনজি   সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close