বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার তিন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টার থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর রাজপাড়া, চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. স্বপন শাহর ছেলে মো. সোহান ইসলাম ওরফে নিশান (২৬), একই এলাকার মো. কালামের ছেলে মো. অন্তু (২৩) ও চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাসেল হোসেন রানা (৩০)।

নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেন। স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা দিলে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা তাকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে ভীত হয়ে বাদী ঘটনাস্থল ত্যাগ করেন। 

পুলিশের ভাষ্য, ওই ঘটনার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রম পুনরায় সক্রিয় করার লক্ষ্যে ব্যানারসহ ঝটিকা মিছিল, প্রচার-প্রচারণা ও ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় এজাহারভুক্ত ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য ও গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী নগরী   সন্ত্রাসবিরোধী   মামলা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close