বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
রাজনীতি
মানুষ দুর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারে না : সাইফুল হক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নির্বাচিত সরকারে আমলে মানুষ দুর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী বিএনপি সরকারকে সুশাসন নিশ্চিত করতে হবে ও জীবন জীবিকার নিরাপত্তা বিধান করতে হবে।’  

বুধবার (৯ সেপ্টেম্বর) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা কর্মীসভায় এ সব কথা বলেন তিনি।
 
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক বলেন, ‘বিদ্যুৎ-গ্যাস, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়ভারসহ নানা দিক থেকে মানুষ কষ্টে থাকলেও মানুষ এখনো সরকারকে সময় দিচ্ছে, কিন্তু আর বেশীদিন মানুষ এভাবে সময় দেবে না।’

তিনি আরও বলেন, ‘সারের সংকট না থাকলে কৃষকেরা কেন সারের গোডাউন লুট করবে। দ্রুত সার বিদ্যুতের সংকটের সমাধান না হলে কৃষি আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে।’

তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের আমলেও সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তদের দৌরাত্মে মানুষ জিম্মি হয়ে আছে। এ অবস্থা চলতে দিলে সমাজে অরাজকতা বৃদ্ধি পাবে।’

তিনি সামাজিক ও রাজনৈতিক অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দুর্বৃত্ত   জিম্মি   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close