বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন, জনমনে ক্ষোভ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় মহান্দী-কাটবুনিয়া দুই কিলোমিটার সড়কের পাকা করণের কাজ আরম্ভ হয়েছে। কিন্তু স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে নকশা পরিবর্তন করার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুসারে, ২০০ বছরের পুরাতন ও মজবুত সড়কটি খালের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নতুন করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় শাহিনুর সরদার ও মোঃ আক্তার হোসেন জানান, মূল সিডিউল অনুযায়ী পুরাতন ঐতিহ্যবাহী সড়ক বরাবরই নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। কোনোভাবেই খালের ভাঙনপ্রবণ ও ঝুঁকিপূর্ণ পাড় দিয়ে পিচ ঢালাই রাস্তা করা যাবে না। এতে সামান্য বর্ষাতেই সড়কটি খালে বিলীন হয়ে যাবে। সেই সঙ্গে সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় হবে। 

তারা আরও জানান, মান্নান মোড়লের মৎস্য ঘের থেকে বাটুলতলা কালভার্ট পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ সড়কটি পুরাতন অবস্থান ধরে নির্মাণ করা হোক।

শত বছরের ঐতিহ্যবাহী শক্ত রাস্তা কেটে কেন খালের পাড় দিয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা তৈরি করা হচ্ছে, তার সুনির্দিষ্ট ও নিরপেক্ষ জবাবদিহিতা প্রয়োজন। জনগণের ভোগান্তি সৃষ্টিকারী এ চক্রের বিরুদ্ধে অবিলম্বে  তদন্তপূর্বক কঠোর  ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তালা   সড়কের নকশা   পরিবর্তন   ক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close