বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
প্রিয় ক্যাম্পাস
বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু করলো হাবিপ্রবির বিজয়-২৪ হল
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ হলে কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক উপস্থিতি ও নজরদারি নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা ব্যবস্থা চালু করেছে হল প্রশাসন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় বায়োমেট্রিক হাজিরা পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। 

ডিজিটাল এ হাজিরা ব্যবস্থার উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক   ড. মো. এনামউল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এসএম এমদাদুল হাসান, বিজয় -২৪ হলের হল সুপার অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। 

প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন বলেন, ‘একজন হল সুপার হিসেবে শিক্ষার্থীদের সবোর্চ্চ সেবা দিতে আমি বদ্ধ পরিকর।হলের যাবতীয় কার্যক্রম আধুনিক ও ডিজিটালাইজড করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বায়োমেট্রিক পদ্ধতি চালুর ফলে হলের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মক্ষেত্রে সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত হবে এবং প্রশাসনিক জবাবদিহিতা ও কাজের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।’

হল প্রশাসন সূত্রে জানা যায়, হলের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মঘণ্টার সঠিক হিসাব রাখা, ফাঁকিবাজি রোধ এবং সার্বিক নজরদারি জোরদার করার লক্ষ্যেই এ আধুনিক প্রযুক্তির সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হলের প্রবেশ ও প্রস্থান রেকর্ড করা হবে।

শিক্ষার্থীদের  নিরাপদ পানি নিশ্চিতে সরাসরি মটরের পানির ব্যবস্থাও চালু করেছে বিজয় -২৪ হল প্রশাসন।

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  বায়োমেট্রিক পদ্ধতি   হাবিপ্রবি   বিজয়-২৪ হল  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close