বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      
প্রিয় ক্যাম্পাস
স্কোপাস গবেষণা প্রকাশনায় ইংরেজি বিভাগে শীর্ষে যবিপ্রবি
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা ডেটাবেস স্কোপাসে গবেষণা প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগ। চলতি বছর এখন পর্যন্ত বিভাগটির নয়টি গবেষণা স্কোপাসে অন্তর্ভুক্ত হয়েছে।

স্কোপাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ২৩টি গবেষণা প্রকাশনা নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। ১৪টি নিয়ে দ্বিতীয় অবস্থানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি বিভাগ এবং নয়টি নিয়ে তৃতীয় অবস্থানে যবিপ্রবির ইংরেজি বিভাগ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে আটটি করে, আইইউবিএটিতে সাতটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সাউথইস্ট ইউনিভার্সিটিতে ছয়টি করে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পাঁচটি গবেষণা প্রকাশিত হয়েছে।

যবিপ্রবির ইংরেজি বিভাগের গবেষণায় সাহিত্য, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস, ভাষানীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল শিক্ষাপদ্ধতি, অভিবাসন, জেন্ডার ও পরিবেশসহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে। 

গবেষকদের মতে, শুধু প্রকাশনার সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে গবেষণার উদ্ধৃতির প্রভাব, পিয়ার-রিভিউয়ের মান ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে মানবিক ও সামাজিক বিজ্ঞানভিত্তিক গবেষণায় প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও সহায়তা বাড়ানো জরুরি।

বিভাগটির চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন বলেন, ‘দেশের ইংরেজি বিভাগগুলোর মধ্যে গবেষণা প্রকাশনায় যবিপ্রবি ইংরেজি বিভাগের এ অবস্থান অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষক-গবেষকদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।’ 

এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও মানসম্মত ও আন্তর্জাতিকমানের গবেষণা পরিচালনা এবং আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে বিভাগের অবস্থান আরও শক্তিশালী করার কথা জানান তিনি।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মরিয়ম জামিলা বলেন, ‘এ সাফল্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, নিরলস পরিশ্রম, গবেষণার প্রতি গভীর নিষ্ঠা ও অ্যাকাডেমিক উৎকর্ষের প্রতিফলন।’ 

তিনি ইংরেজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও গবেষণা, প্রকাশনা ও শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, স্কোপাস হলো এলসেভিয়ার পরিচালিত একটি আন্তর্জাতিক সারসংক্ষেপ ও উদ্ধৃতিবিষয়ক ডেটাবেস। এতে বিভিন্ন গবেষণা সাময়িকী, সম্মেলনভিত্তিক প্রকাশনা ও অন্যান্য শিক্ষাবিষয়ক প্রকাশনার তথ্য অন্তর্ভুক্ত করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  স্কোপাস গবেষণা   প্রকাশনায়   ইংরেজি বিভাগ   যবিপ্রবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close