বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      ● রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      
দেশজুড়ে
রাজশাহী সীমান্তে ১৫ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স, ট্যাবলেট জব্দ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ায় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে চারঘাট থানার পল্টন কলাবাগান এলাকায় এ অভিযান চালায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ১ বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর বিওপির সদস্যরা পল্টন কলাবাগান এলাকায় অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স এবং ৪৮টি ভারতীয় ‘Vigore’ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযান টের পেয়ে চোরাকারবারিরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা মালামাল রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী সীমান্ত   ইলেকট্রিক রেজিস্ট্যান্স   ট্যাবলেট জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close