বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      
দেশজুড়ে
স্বাস্থ্য কমপ্লেক্সের লাখ টাকার ওষুধ আগুনে, তদন্তের দাবি এলাকাবাসীর
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম আপডেট: ১১.০৯.২০২৬ ১১:২৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাখ টাকার জীবন রক্ষাকারী ওষুধ গোপনে আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সরকারি ওষুধের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে রোগীর দীর্ঘ লাইন লেগে থাকতে দেখা যায় সেখানে লাখ টাকার ওষুধ কীভাবে মেয়াদোত্তীর্ণ হয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে এমন চিত্রই দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, জ্বর, ঠান্ডা, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন ধরনের ওষুধ পুড়িয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় মুঠোফোনে বলেন, ‘এই বিষয়ে আমি অবগত ছিলাম না। কিছুক্ষণ আগে জানতে পারলাম ওষুধ পোড়ানোর বিষয়টি।’

হাসপাতালের আরএমও ডা. আব্দুল্লাহ আল আনাম জানান, হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধ পোড়ানোর বিষয়টি শুনে তিনিও দেখতে এসেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মো. রাহাত জানান, হাসপাতালের ওষুধ পোড়ানোর বিষয়টি তিনি অবগত নন। তবে অপারেশন থিয়েটার (ওটি) পরিষ্কার করার পর আবর্জনাগুলো পুড়িয়ে ফেলা হতে পারে।

সরকারি ওষুধ নিয়ম-নীতির তোয়াক্কা না করে পুড়িয়ে ফেলার বিষয়টি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ওষুধ পুড়িয়ে ফেলার বিষয়টি তদন্ত করে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য কমপ্লেক্স   ওষুধ   তদন্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close