শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
চীনের অনুরোধে ম্যাচ, শেষ পর্যন্ত খেলতেই এল না তারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের আগ্রহে আয়োজন করা হয়েছিল প্রীতি ম্যাচ। প্রস্তুত ছিল মাঠ, নির্ধারিত সময়ে প্রস্তুত ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলও। তবে শেষ পর্যন্ত মাঠে দেখা মেলেনি চীনের মেয়েদের।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে বাংলাদেশ দল মাঠে গেলেও চীনের দল আসেনি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে—খেলা হবে না। কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি।’

চীনের আগ্রহেই প্রীতি ম্যাচটি খেলতে রাজি হয়েছিল বাংলাদেশ। অথচ সব প্রস্তুতি শেষ করার পর চীনের দল মাঠে না আসায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ।

তিনি বলেন, ‘ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হই। সব কিছু সম্পন্ন করে এখন তারা আসেনি, এটি আমি ওসিএকে জানিয়েছি।’

চীন বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত কেন মাঠে আসেনি, তা স্পষ্ট নয়। এ বিষয়ে চীনা দলের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

তবে ইমরোজ আহমেদ মনে করছেন, ম্যাচটি নিয়ে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। তিনি বলেন, ‘তারা পুনরায় আনুষ্ঠানিক ম্যাচ চেয়েছিল। সেটাতে আমরা রাজি হইনি। আমরা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছি তাদের অনুরোধের প্রেক্ষিতেই। আমাদের ও চীনের সঙ্গে যারা যোগাযোগ মধ্যস্থতায় ছিল, তারা হয়তো চীনকে ভালোভাবে বিষয়টি বোঝাতে পারেনি।’

এর আগে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে কয়েক দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ম্যাচটি মাঠে গড়ায়নি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। এরপর দুই দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ নারী ক্রিকেট দল   চীন   প্রীতি ম্যাচ   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close