শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
রাজধানী
উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ‘ডিজিটাল পেমেন্ট সিস্টেম’ চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রোগীদের সেবার মান উন্নয়ন এবং হাসপাতালের কার্যক্রমকে আরও আধুনিক ও ডিজিটাল করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে রাজধানীর উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল। এরই ধারাবাহিকতায় এবার হাসপাতালে চালু করা হয়েছে ‘বাংলা কিউআর’ ডিজিটাল পেমেন্ট সিস্টেম।

রোববার (২০ সেপ্টেম্বর) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে এ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মোহাম্মদ মিজানুর রহমান, সোনালী ব্যাংক উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখার ডিজিএম, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য, চিকিৎসক, নার্স, সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং সোনালী ব্যাংক উত্তরা মডেল কর্পোরেট শাখার সার্বিক সহযোগিতায় হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, নতুন এ ব্যবস্থার ফলে রোগী ও সেবাগ্রহীতারা নির্ধারিত সেবার মূল্যসহ বিভিন্ন আর্থিক লেনদেন নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারবেন। এর ফলে লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহারও কমবে।

হাসপাতালের পরিচালক মিজানুর রহমানের উদ্যোগে রোগীবান্ধব ও ডিজিটাল সেবা সম্প্রসারণে এর আগেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। রোগীদের ভোগান্তি কমাতে ইতোমধ্যে হাসপাতালে অনলাইনে রোগীর টিকিট ও টিকিট বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে রোগীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, প্রযুক্তিনির্ভর এ সব উদ্যোগের মূল লক্ষ্য হলো রোগীদের সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা, সময় ও ভোগান্তি কমানো এবং হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

অনলাইন টিকিট ব্যবস্থা চালুর পর এবার ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন— এ ধরনের ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সেবাব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও রোগীবান্ধব করার কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  উত্তরা   কুয়েত মৈত্রী হাসপাতাল   ডিজিটাল পেমেন্ট সিস্টেম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close