রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
নীলফামারীতে ধানবীজ পাই-১০০১ এর বার্ষিক বিজনেস সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে পুষ্টিবাড়ি এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজের ‘পাই-১০০১ ধান বীজ’ এর বার্ষিক বিজনেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের স্কাই ভিউ কমিউনিটি সেন্টার ও রেস্টুরেন্টের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার শতাধিক পাই ধান বীজ এজেন্টরা এতে অংশ নেন। অনুষ্ঠানে বিপণনে ভালো অবদান রাখায় দশ এজেন্টকে (ডিলার) সম্মাননা প্রদান করা হয়।
 
সম্মেলনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান, পরিচালক (অর্থ) হাসিবুল ইসলাম, বিপণন বিভাগের প্রধান শহীদুল ইসলাম, সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের আলমগীর হোসেন, গোড়গ্রাম ইউনিয়নের এনামুলক হক, পঞ্চপুকুর ইউনিয়নের আব্দুর রহিম প্রমুখ।

সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে ‘পাই-১০০১’ মাত্র ১৩ কেজি বীজ দিয়ে যাত্রা শুরু করে। আপনাদের সকলের সহযোগীতায় ২০২৬ সালে বাজারে পাই ধানবীজ ৭০ টনে পৌঁছেছে।
 
পরে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের জানানো হয় ‘পাই-১০০১’ ধানবীজের ভালো ফলন হয়, রোগ বালাই তেমন নেই এবং এ জাতের ধানের ভাত খেতেও সুস্বাদু। বিঘা প্রতি ৩৫মন পর্যন্ত ধান হয়ে থাকে।
 
পুষ্টিবাড়ি এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান জানান, মাত্র কয়েক বছরে কৃষকদের আস্থা অর্জন করতে পেরেছি আমরা। প্রতি বছরই এ ধানবীজের চাহিদা বাড়ছে। আসছে বোরো মৌসুমে ৭০ টন ধানবীজ নীলফামারী জেলার কৃষকদের মাঝে বিক্রি করা হবে।
 
মেহেদী হাসান বলেন, ‘এ ধানবীজ রোগ প্রতিরোধক জাত, অল্প সময়ে মিরাকল ফলন, রান্নার পর ভাত অন্তত ১৬ ঘন্টা সুরক্ষিত থাকে। বিএসটিআই মান নিয়ন্ত্রিত ধানবীজ রংপুর বিভাগে আমরা ব্র্যান্ডিং করতে চাই।’

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   ধানবীজ   বিজনেস   সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close