রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      
রাজধানী
মোহাম্মদপুরে চাঁদাবাজির মামলায় দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম
মো. ফারুক হোসেন ভূঁইয়া ও বাদল শরীফ

মো. ফারুক হোসেন ভূঁইয়া ও বাদল শরীফ

ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুরের এজাহারভুক্ত চাঁদাবাজির মামলার দুই আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ডের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন মোহাম্মদপুরের বহিষ্কৃত যুবদল নেতা মো. ফারুক হোসেন ভূঁইয়া প্রকাশ রিপন মাস্টার এবং বাদল শরীফ প্রকাশ কাইল্ল্যা বাদল। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গত এপ্রিলে রাজধানীর নিউ মার্কেটে টিটনকে গুলি করে হত্যার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানিয়েছেন, তারা মূলত রাজধানীর বসিলার একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে না পেয়ে সেখানে গুলি করার ঘটনায় করা মামলার আসামি। ওই মামলায় তাদের খোঁজা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আমাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

মোহাম্মদপুর থানা পুলিশের তথ্যানুযায়ী, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে ওই এলাকায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গ্যাং হোতা অ্যালেক্স ইমন হত্যা মামলাসহ হত্যা, চাঁদাবাজি ও দখল-বাণিজ্যের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও ২৪ সালের ৫ আগস্টের পরবর্তী মোহাম্মদপুর বসিলা রোডের তিন রাস্তায় শ্রমিকদলের নাম ভাঙিয়ে ফুটপাত দখল করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বাদল শরীফের বিরুদ্ধে। তার সঙ্গে আরো বেশ কয়েকজন এই চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বসিলায় তারেক মেটালে নামে দোকানে চাঁদা চেয়ে না পেয়ে তারা সেখানে গুলি চালিয়েছিলো বলে অভিযোগ রয়েছে। সেই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হলে দীর্ঘদিন এরা পালিয়ে ছিলো।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুরে চাঁদাবাজির মামলা   আসামি চট্টগ্রামে গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close