সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
বিনোদন
দ্বিতীয় অ্যালবাম ‘আয়না’ নিয়ে আসছে দ্যা রোভার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ভিন্নধারার বাংলা রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্যা রোভার’ গত বছরের শুরুর দিকে রিলিজ হয়েছিলো তাদের প্রথম অ্যালবাম ‘সমধর্মিতা’। তারই ধারাবাহিকতায় দ্যা রোভার এ বছর আনছে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘আয়না’ - যাকে মূলত একটি ডাবল অ্যালবাম (কম্পাইলেশন) বলা যায়। অ্যালবামটিতে থাকছে তাদের প্রথম অ্যালবামের সবগুলো গান, নতুন আরো ৯টি গান ও দুইটি ট্রিবিউট। 

ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ও ওয়েস্টার্ন রক অ্যান্ড রোল - দুই রকমের সঙ্গীতের প্রতি দ্যা রোভারের অনুরাগ স্পষ্ট ফুটে ওঠে তাদের গানে। সাইকেডেলিক সাউন্ড, ইস্টার্ন ক্লাসিক্যাল রিদম, বাউলিয়ানা লিরিক ও রক অ্যান্ড রোল এনার্জি নিয়ে তৈরি গানগুলোয় দ্যা রোভার বারবার বলতে চায় আত্মানুসন্ধানের কথা, একাত্মতা ঘোষণা করতে চায় সমগ্র প্রাণ ও প্রকৃতির সাথে। 

দ্যা রোভারের যাত্রা শুরু হয় ২০১৭ সালে। কালের পরিক্রমায় দ্যা রোভার এখন একটি ট্রিও ব্যান্ড, অর্থাৎ ব্যান্ডের সদস্য সংখ্যা তিন। গিটারে আছেন রাতুল, বেজে আছেন জাফরী ও ড্রামসে আছেন তুনান। গান গেয়েছেন তিনজনই। নিজেদের কথা ও সুরের অনুপ্রেরণা হিসেবে তারা ভাবেন মানুষের সাথে মানুষের ও অন্য সকল প্রাণের গভীর বন্ধনকে। 

আগামী ১ অক্টোবর রিলিজ হচ্ছে দ্যা রোভারের ‘আয়না’ অ্যালবামের টাইটেল ট্র্যাক আয়না’র মিউজিক ভিডিও। অ্যালবামটি রিলিজ করা হবে দ্যা রোভারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও স্পটিফাইতে। মিউজিক ভিডিওটির প্রযোজনা ও পরিচালনায় ছিলো ‘পারসেপশন মিডিয়া’। সব গানের মিক্স-মাস্টার করেছেন দেওয়ান এনামুল হাসান রাজু। অ্যালবামের মোট ১৮টি গানের লাইভ রেকর্ডিং করা হয়েছে অন্তরা স্টুডিওতে, মাত্র তিন দিনে।  

লাইভ রেকর্ডিংয়ের কনসেপ্টটি বাংলাদেশে তুলনামূলক নতুন। সাধারণত প্রতিটি ইন্সট্রুমেন্ট আলাদা করে লেয়ার বাই লেয়ার রেকর্ড করে হলেও লাইভ রেকর্ডিংয়ে সব একসাথে রেকর্ড করা হয়। তাই এনার্জিটাও থাকে স্বতঃস্ফূর্ত। টেকনিক্যাল দিক থেকে বিষয়টা কিছুটা ঝক্কির হলেও, নিজেদের সাবলীল পারফর্মেন্সকে ক্যাপচার করতেই দ্যা রোভারের এই সিদ্ধান্ত।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অ্যালবাম আয়না   দ্যা রোভার   সমধর্মিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close