সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
আন্তর্জাতিক
ইয়েমেনে সৌদির বিমান হামলা, নিহত ৬
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর মোখায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে ছয়জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানায় সাবা নিউজ। 

প্রতিবেদনে জানানো হয়, সোমবার রাতে মোখায় সৌদি বিমান বাহিনী বোমা হামলা চালায়। এতে নিহত ও আহত সবাই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন।

হুথি নেতাদের দাবি, গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান জোরদার করেছে সৌদি আরব। গত ১১ থেকে ১৮ সেপ্টেম্বর—সাত দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং সামরিক ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে প্রায় ৩০০টি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

গত ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত যুদ্ধবিমানের ভিডিও প্রকাশ করে তারা।

এ ছাড়া সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও সাম্প্রতিক সময়ে কয়েক দফা হামলা চালানোর দাবি করেছে হুথিরা।

আগস্টের শেষ সপ্তাহ থেকে ইয়েমেনে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তীব্র হয়েছে। হুথি যোদ্ধারা সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুথিদের দাবি, গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিতে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সেখানে উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি পরিবহনে প্রভাব ফেলতে পারে।

সূত্র: এএফপি

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইয়েমেন   সৌদি   বিমান হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close