সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      
আন্তর্জাতিক
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ এএম

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। প্রবল বাতাসে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট, বন্ধ রয়েছে রেল চলাচল। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, টাইফুনে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজ সবাই কানাগাওয়া প্রিফেকচারের বাসিন্দা বলে জানিয়েছে এনএইচকে।

জাপানের আবহাওয়া সংস্থা এর আগে টাইফুনের কারণে ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি’ তৈরি হওয়ার সতর্কতা জারি করেছিল। তবে বর্তমানে কয়েকটি আবহাওয়া সতর্কতা কমিয়ে আনা হয়েছে।

টাইফুন দুজুয়ানের স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি উঠেছে ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত। পাঁচ দিনের ছুটির মধ্যে টাইফুন আঘাত হানায় দেশটির বেশ কিছু অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রক ইন জাপান সংগীত উৎসবের নির্ধারিত কনসার্ট এবং টোকিও গেম শোর আয়োজন বাতিল করা হয়।

চলতি বছরে জাপানে আঘাত হানা এটি ২৫তম টাইফুন। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আবহাওয়ার সর্বশেষ তথ্য ও সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

টাইফুনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, জরুরি পরিস্থিতি বিবেচনায় প্রধান মন্ত্রিপরিষদ সচিব তাকেহারা ও মন্ত্রী হোসোনোকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জাপান   টাইফুন   তাণ্ডব  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close