সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
রাজধানী
শেরেবাংলা নগরে ছাত্রদলের সচেতনতামূলক ও প্রতিবাদ মিছিল
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীতে সাম্প্রতিক নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ এবং নাগরিকদের সচেতন করতে শেরেবাংলা নগর থানা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অন্তর্গত শেরেবাংলা নগর থানা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সতর্কতামূলক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং নৈরাজ্যের প্রতিবাদে শেরেবাংলা নগর এলাকায় মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিল থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে নাগরিকদের সচেতন করার কার্যক্রমও পরিচালনা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

গত কয়েক দিন ধরে শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে এ ধরনের সচেতনতামূলক ও প্রতিবাদ কর্মসূচি চলছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজা আহমেদ মিন্টু ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। সাধারণ মানুষের পাশে থেকে নাগরিক সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   সচেতনতামূলক ও প্রতিবাদ মিছিল   রাজধানী   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close